শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৪, ২৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান মাসুদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান— ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
হাবিবুর রহমান মাসুদ আরও বলেন, ইনশাআল্লাহ, জননেতা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে যুবদলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকে কাজ করবেন। একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য, নিষ্ঠা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।