শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৪:৪৯, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৫৭, ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদল হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে তাকে লাগানো বিশাল শোডাউন করে র্যালি বের করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক , সদস্য সচিব মশিউর রহমান রনি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে এসময়ে জেলা যুবদলের নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো আশপাশের এলাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল এগারোটায় নতুন কোর্টের সামনে থেকে এই র্যালি বের করা হয়। র্যালিটি লিংক হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে এসে শেষ হয়।
এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে সফল করতে সকাল থেকেই বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা পরিষদের অপরদিকে নতুন কোর্টের সামনে এসে জড়ো হয়।
পরে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় ছবিকৃত ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে ও সাউন্ড সিস্টেম এবং ঢোল বাজনা বাজিয়ে বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া,ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক ইসমাইল খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন রানা,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল হোসেন, সদস্য সচিব কাজী আহাদ, জেলা যুবদল নেতা আরিফুজ্জামান ইমন, কায়েম পল্লব, ইসমাইল মামুন, মেহেদী হাসান, সাগর সিদ্দিকীসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দরা।