নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের শোডাউন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:১৭, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:১৮, ২৭ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ র‌্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে শোডাউন করে অংশগ্রহণ করেছে।

‎‎মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল তিনটায় শহরেরট খানপুর হাসপাতাল রোডের সামনে থেকে মহানগর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। 

‎‎এসময়ে সদর থানা যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মহানগর যুবদলের মূল র‌্যালি অংশগ্রহণ করেন। 

‎‎উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা আব্দুল হালিম, রিপন, রেজাউল করিম রেজা, রবিউল ইসলাম, আরিফুল ইসলাম নয়ন, মানিক বেপারী, আঃ খালেক, মো. নান্টু , নাসের হক ইমন, মো. রতন মিয়া, সাদ্দাম হোসেন রনি, হোসাইন, তানভীর, লিটন, মিরাজুল ইসলাম জনি, বলাই মন্ডল প্রমুখ।
‎

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন