নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নেতাকর্মীদের দিচ্ছেন দিকনির্দেশনা

গার্মেন্ট শিল্প রক্ষায় দিনরাত কাজ করছেন এমপি আজাদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪২, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৩, ৪ নভেম্বর ২০২৬

গার্মেন্ট শিল্প রক্ষায় দিনরাত কাজ করছেন এমপি আজাদ

নারায়ণগঞ্জের গার্মেন্ট শিল্পকে রক্ষা, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।

‎‎সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিল্প খাতের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

‎‎গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষায় বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও নানা দিকনির্দেশনা দিচ্ছেন।

‎‎বিশেষ করে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার প্রতি সম্মান জানিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন তিনি।

‎‎এমপি নজরুল ইসলাম আজাদের নির্দেশনায় দলীয় নেতাকর্মীরা শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ, শ্রমিকদের সঙ্গে যোগাযোগ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছেন।

‎‎সংশ্লিষ্টদের মতে, নারায়ণগঞ্জের অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি গার্মেন্ট শিল্প। এ শিল্পের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে শ্রমিক, মালিকসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিল্পকারখানার নিরাপত্তা, শ্রমিকদের ন্যায্য অধিকার এবং শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

‎‎নারায়ণগঞ্জের গার্মেন্ট শিল্পকে সংকটমুক্ত রেখে উৎপাদনমুখী পরিবেশ ফিরিয়ে আনতে এমপি নজরুল ইসলাম আজাদের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক ও শিল্পসংশ্লিষ্ট মহল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন