শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৩, ৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক কমরেড জাকির শিকদার সকল পদ থেকে পদত্যাগ করেছে। শুক্রবার (৬ নভেম্বর) ব্যাক্তিগত কারন দেখিয়ে সেচ্ছায় তিনি এ পদত্যাগ করে।
পদত্যাগপত্রের সূত্রে জানা যায়, কমরেড জাকির শিকদার দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ জেলায় সাম্যবাদী দলের সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমান তার শাররিক পরিস্থিতিতে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এ ব্যাপারে কমরেড জাকির শিকদার জানান, শারীরিক অসুস্থতা থাকার কারনে সংগঠনের কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে না পারায় দলের প্রতি সম্মান জানিয়ে এবং সংগঠনের কার্যক্রম সচল রাখার স্বার্থে সেচ্ছায় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদসহ বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর সকল পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।