শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪২, ৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
এক শুভেচ্ছা বার্তায় মাশুকুল ইসলাম রাজিব বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে হবে। দেশের স্বার্থে বিভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিএনপি নেতা রাজিব আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও সংহতি সুদৃঢ় করে দেশ ও জাতির কল্যাণে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।