নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রেজা রিপনের শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৫, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৫, ৬ নভেম্বর ২০২৬

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রেজা রিপনের শুভেচ্ছা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

‎‎এক শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন।

এই দিনের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, সংহতি ও প্রগতির ধারাকে আরও এগিয়ে নিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎‎তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

‎‎বিএনপি নেতা রেজা রিপন বলেন, ৭ নভেম্বরের চেতনা জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার প্রেরণা জোগায়। দেশ ও জাতির কল্যাণে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎‎তিনি ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তির ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।‎

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন