নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ত্যাগী নেত্রীর মূল্যায়ন হচ্ছে না, অর্থ ও সৌন্দর্য প্রাধান্য পাচ্ছে : রিয়াদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৫, ৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৯, ৬ নভেম্বর ২০২৬

ত্যাগী নেত্রীর মূল্যায়ন হচ্ছে না, অর্থ ও সৌন্দর্য প্রাধান্য পাচ্ছে : রিয়াদ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কাছে ত্যাগী নেত্রী মূল্যায়ন পাচ্ছেন না- এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ।

‎‎ফেসবুক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কাছে ত্যাগী নেত্রীরা পিছিয়ে পড়ছেন। সেখানে অর্থ ও সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

‎‎রাফি উদ্দিন রিয়াদ আরও অভিযোগ করেন, নারায়ণগঞ্জে ‘ডিসি অফিস সিস্টেম’ হয়ে গেছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও নির্দেশনার যথাযথ মূল্যায়ন হচ্ছে না।

‎‎স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, তারেক রহমান বলেছেন, দলের মধ্যে কোনো দোসরের জায়গা হবে না। কিন্তু নারায়ণগঞ্জে সর্বপ্রথম দোসরকে পুরস্কৃত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

‎‎ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো : ‎“নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কাছে ত্যাগী নেত্রী হেরে যাচ্ছে কারণ যেখানে অর্থ সুন্দর্য বেশি প্রাধান্য পাচ্ছে।

ডিসি অফিস সিস্টেম হয়ে গেছে, জনাব তারেক রহমানের কথার কোন মূল্যায়ন করছে না। উনি বলেছেন কোন দোসরদের জায়গা হবে না। নারায়ণগঞ্জে সর্বপ্রথম দোসরকে পুরস্কৃত করা হচ্ছে।”

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন