শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:১০, ৭ নভেম্বর ২০২৬
ঢাকায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার র্যালিতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু’র নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটির নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রাটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক, নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক, যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য মানিক মন্ডল, বোরহান ঢালি, আনিসুর রহমান বাবু, রোমান হোসাইন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম হারুন, সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ হোসেন মশু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, সদস্য সচিব সোহেল প্রধানসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।