শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১২, ৭ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকাসহ দেশজুড়ে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা অ্যাড. রাকিবুর রহমান সাগরের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের কাছে ডানে মোড় নেয়।
এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতাকর্মীরা আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম স্লোগান দেন। যুবদল নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
রাকিবুর রহমান সাগর বলেন, আজকের দিনটি আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিন্ন করে সাধারণ জনগণ ও সৈনিকরা একত্র হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জেল থেকে মুক্ত করেছিলেন।
তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে। বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদাবান রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ায়।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ঐতিহাসিক এই দিনের তাৎপর্যকে ধারণ করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আজকের এই কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে।