শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:১৫, ১৬ নভেম্বর ২০২৬
“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” এই শ্লোগানে রাজধানীর ডেমরায় ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ অন্তর্ভুক্ত ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রোববার বিকালে মীরপাড়া এলাকায় অভ্যন্তরীণ সড়কে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ ঝটিকা মিছিল করেন। এ সময় বিএনপি’র নেতাকর্মী ও টহল পুলিশরা ।
ওই ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহবায়ক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ও সদস্য সচিব রুহুল আমিন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে নেতাকর্মীরা ওই মিছিল করেন। এদিকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিও দ্রুত সময়ের মধ্যে ছড়িয়ে পড়লে ঢাকা-৫ আসনে ব্যাপক তোলপার সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্যাঙ্গারু কোটের রায় প্রত্যাহার ও দ্রব্যমূল্যের হার কমানো সহ বিভিন্ন দাবি জানিয়ে স্লোগান দেয় নেতাকর্মীরা।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৯ নং ওয়ার্ডের মিরপাড়া অভ্যন্তরীণ সড়কে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করে। এ সময় টহল পুলিশের উপস্থিতিতে মিছিল ছেড়ে সটকে পড়েন নেতা
কর্মীরা। বর্তমানে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার অব্যাহত থাকবে।