শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪৯, ১৭ নভেম্বর ২০২৬
দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় শহরের মিশনপাড়া মোড় থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে তাদের এসব অপচেষ্টা প্রতিহত করতে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।
তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জবাসীকে যেকোনো ধরনের উসকানি ও নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনি, যুগ্ম আহ্বায়ক, নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাইয়ান হক, যুগ্ম আহ্বায়ক শাহিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য মানিক মন্ডল, বোরহান ঢালি, আনিসুর রহমান বাবু, রোমান হোসাইন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম হারুন, সদস্য সচিব মাহবুবুর রহমান জুলহাস, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান আহমেদ পাপ্পু, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশাররফ হোসেন মশু, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধান, সদস্য সচিব সোহেল প্রধানসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।