নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে

রিপনের নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

রিপনের নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। ‎‎

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে কিল্লারপুল এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।

‎‎মিছিলটি কিল্লারপুল থেকে শুরু হাজীগঞ্জ গুদারাঘাট হয়ে এম সার্কেস, এসিআই, পানির কল, হাজীগঞ্জ মাজার, নতুন রাস্তা, হাজীগঞ্জ বাজার, তল্লা হয়ে সর্দারপাড়া এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

‎‎এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

‎‎বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দেয়‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। 

‎‎একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

‎‎এসময়ে মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপনসহ ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন