শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪০, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪১, ১৯ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা করে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মহানগর বিএনপি প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে।
গোপালগঞ্জের সাধারণ মানুষ ও নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
টিপু বলেন, “পরিকল্পিতভাবে যারা নারায়ণগঞ্জকে গোপালগঞ্জ বানাতে চান, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা কি নারায়ণগঞ্জে কোনো আওয়ামী লীগকে স্থান দেব? না।”
বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হয়।
তিনি বলেন, “আমরা কি খুনিদের ক্ষমা করব? আমরা কি অগ্নিসংযোগকারীদের ক্ষমতায় যেতে দেব? না। জনগণের জানমাল রক্ষায় আমরা রাজপথে আছি।”
মহানগর বিএনপির এই নেতা বলেন, গত তিন দিন ধরে বিএনপি নেতাকর্মীরা পাড়া-মহল্লায় পাহারা দিচ্ছেন। তিনি দাবি করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মাঠে রয়েছেন।
তিনি আরও বলেন, “জনগণের জানমাল রক্ষায় আমরা প্রস্তুত। আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে আমরা রাজপথে থাকব এবং জনগণের পাশে থাকব।”
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, বরকত উল্লাহ, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলীরটেক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সাধারণ সম্পাদক মহসিন মিয়া,মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন ভূইয়া, সদর থানা তাঁতীদলের সভাপতি মো. শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।