নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে যুবদল : সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪৮, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৮, ১৯ নভেম্বর ২০২৬

আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে যুবদল : সজল

ফ্যাসিবাদী আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

‎‎মনিরুল ইসলাম সজল বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যাতে করে আগুন সন্ত্রাসীরা সাধারণ মানুষের জানমালের কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে।

‎‎তিনি বলেন, অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন এ দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে।

‎‎সজল বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষায় যুবদলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অগ্নিসংযোগ, নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন