শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৬, ২০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক বর্বরোচিত হামলায় নড়াইল জেলাধীন কালিয়া উপজেলা জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
তিনি সোহেল মোল্লা এর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। আনিসুল ইসলাম সানি নিহত সোহেল মোল্লা এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।