শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা নির্বাচন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত আনিসুল ইসলাম সানির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঐতিহাসিক বিজয় উপলক্ষে দোয়া ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শহরের বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়ায় আনিসুল ইসলাম সানির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধায়নে ছিল নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস।
তারুণ্যের অহংকার ও তারেক রহমান-এর বলিষ্ঠ নেতৃত্বে দলীয় এ বিজয় অর্জিত হয়েছে বলে আয়োজকরা উল্লেখ করেন। অনুষ্ঠানে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া ও শুকরানা আদায় করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করা হয়।
জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দল সর্বদা অঙ্গীকারাবদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই বিজয় অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, এ বিজয় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
মাহফিলে জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে বিএনপি কাজ করে যাবে এবং উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এ আয়োজনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রেরণার সঞ্চার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা: এম এ লতিফ তুষার, নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের এড. রেজাউল করিম খান রেজা, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল হক মনি, জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, নারায়ণগঞ্জ মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল, মহানগর জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মিজি, সহ-সভাপতি মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, এড. সিমা সিদ্দিকী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, জেলা জাসাসের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম.এ. হালিম মুছা, বন্দর থানা জাসাসের (জেলা) সভাপতি এড. মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, বন্দর থানা জাসাসের (মহানগর) সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক এড. মোঃ মমিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান খুকুমণি, সদর থানা জাসাসের (জেলা) সভাপতি কবির সিকদার, রূপগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মিছির আলী মাদবর, সাংগঠনিক সম্পাদক সাত্তার চৌধুরী, সদর থানা জাসাসের (মহানগর) সাধারণ সম্পাদক এড. এস. এম. গালিব, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাত হোসেন, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মুহা রহিম হোসেন বাবুল, ১৪ নং ওয়ার্ড জাসাসের আহ্বায়ক বুলবুল রাজা মিঠু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি নং- ৪৫২৮) এর সভাপতি মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ আর আবুল কালাম, সাধারণ সম্পাদক শুক্কুর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলতান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা শেখ, নারায়ণগঞ্জ জেলা হুসিয়ারি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মতিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম জাসাস নেত্রী মাকসুদা, সোনিয়া আক্তার, জাসাস নেতা সাইদুল ইসলাম হারুন অর রশিদ সাগর প্রমুখ।