নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি সজলের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি সজলের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

‎অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর  শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎‎এক বার্তায় মনিরুল ইসলাম সজল বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যে ত্যাগ স্বীকার করা হয়েছে, তা বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়।

সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অসংখ্য ভাষা শহীদের আত্মত্যাগের বিনিময়েই বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে।

‎তিনি আরও বলেন, একুশের চেতনা শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি গণতন্ত্র, বৈষম্যহীন সমাজব্যবস্থা, বাক্স্বাধীনতা এবং প্রতিটি নাগরিকের সমান মর্যাদার প্রতীক। একুশের পথ ধরেই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রেরণা সৃষ্টি হয় এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

‎মনিরুল ইসলাম সজল বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতি প্রমাণ করে যে ভাষা আন্দোলন কেবল বাংলাদেশের নয়, বরং বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক অধিকার রক্ষার অনন্য দৃষ্টান্ত।

‎মহানগর যুবদলের আহ্বায়ক ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

‎অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন