শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে সকাল থেকেই জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে।
পরে শহরে বিশাল প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরীর র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবসহ জেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।