শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হোসেন খান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পর রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান এড. সাখাওয়াত হোসেন খান।
এসময়ে তার সঙ্গে অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকরাও উপস্থিত ছিলেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক হাজী নুর উদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, শাহিন আহমেদ, মনোয়ার হোসেন শোখণ, কামরুল হাসান চুন্নু সাউদ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহম্মদ, গোগনগর বিএনপির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন ইউসুফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আপনস, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, ইব্রাহিম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।