নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

‎নাসিক প্রশাসক সাখাওয়াতকে বন্দর উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:২২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

‎নাসিক প্রশাসক সাখাওয়াতকে বন্দর উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের নেতৃত্বে বন্দর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
‎

‎বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে গিয়ে সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান তারা।
‎
‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক ও কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মামুন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, সাধারণ সম্পাদক মো.মোহসিন, সিনিয়র যুগ্ম সম্পাদক আপন, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিবসহ পাঁচটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎
‎
‎
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন