নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মহিলা দল নেত্রী মায়ার মাতার মৃত্যুতে সানির শোক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৫, ১ মার্চ ২০২৬ | আপডেট: ২২:৪০, ১ মার্চ ২০২৬

মহিলা দল নেত্রী মায়ার মাতার মৃত্যুতে সানির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রহিমা শরীফ মায়ার মাতা সুফিয়া কামাল (৭০) দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১ মার্চ) আনুমানিক ভোর ৬টায় শহরের মাসদাইর এলাকায় তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন রহিমা শরীফ মায়ার মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

তিনি বলেন, মরহুমা সুফিয়া কামাল একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ ও মহীয়সী নারী ছিলেন। তাঁর সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রেরণার উৎস ছিলেন তিনি। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আনিসুল ইসলাম সানি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান ও মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন