নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫০, ২ মে ২০২৬ | আপডেট: ২০:৫১, ২ মে ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

গত ১২ এপ্রিল শুরু হওয়া ‘নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ টেনিস টুর্নামে›ট-২০২৬’-এর ফাইনাল খেলা ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই ফাইনালে রেজা ফাহাদ ও ইফতেখার আহমেদ পুলক জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।  রানার্স-আপ হন মোঃ জাহিদ হোসেন (টেনিস কনভেনার) ও মোঃ সাইফুর রহমান জুটি। 

এছাড়া তৃতীয়রানার্স-আপ হিসেবে মোঃ মোফাজ্জল হোসেন মিন্টু ও মোহাম্মদ আলী সোহেল জুটি এবং চতুর্থ রানার্স-আপ হিসেবে হাজী কামালউদ্দীন আহমেদ ও ফরিদ উদ্দীন খান জুটি কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। 

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে ক্লাবের বিপুল সংখ্যক সদস্য ও তাঁদের পরিবার উপস্থিত ছিলেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। এই সফল আয়োজনের মাধ্যমে ক্রীড়ামুখী পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন