শিরোনাম:
প্রকাশ: ২১:৫৬, ১৩ নভেম্বর ২০২৬
‘মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার গুরুত্ব অপরিসীম’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের কিল্লারপুলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ডার্কস সুপার প্রিমিয়ার লিগ সিজন-৭-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়মের সমাধি মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচে থান্ডার স্টর্মকে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রেম্পেজ ইস্কোড।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাঠজুড়ে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, যুবদল নেতা শেখ আব্দুল হালিম, রেজাউল করিম রেজা, নাছের হক ইমন, মো. রতনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা।
আয়োজকরা জানান, তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, ১৫ দিনব্যাপী অনুষ্ঠিত ডার্কস সুপার প্রিমিয়ার লিগ সিজন-৭-এ মোট ছয়টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালকে কেন্দ্র করে কিল্লারপুলের বিবি মরিয়মের সমাধি মাঠে খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।