শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:১৫, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৫৯, ২২ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ক্রীড়াকে আগামী প্রজন্মের স্বপ্ন ও ভবিষ্যৎ গড়ার অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। এর মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে এবং খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বিশ্বদরবারে ছড়িয়ে পড়বে। পাশাপাশি খেলোয়াড়দের পেশাগত জীবন গড়ার সুযোগও সৃষ্টি হবে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের ১৪ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংকি মাঠে রংধনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দেওভোগ প্রিমিয়ার লিগ সিজন-৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সজল বলেন, এখানে অনেক মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থী রয়েছে। তাদের উদ্দেশে বলতে চাই, খেলাধুলা মানুষের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করছেন।
এর ফলে ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন খেলার আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবের। তবে ব্যবসায়িক মিটিংয়ের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি বলে জানান সজল।
এ প্রসঙ্গে তিনি বলেন, রাকিবুল ইসলাম রাকিব মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে নারায়ণগঞ্জজুড়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব জনকল্যাণমূলক কাজ পছন্দ করেন, তিনি সেসব কাজ করার চেষ্টা করেন।
ব্যবসায়িক মিটিংয়ের কারণে অনুষ্ঠানে আসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে বলেছেন।
ফাইনাল খেলার ফলাফল প্রসঙ্গে সজল বলেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হোসাইনসিটি ফুটবল ক্লাব ও ৩৬ জুলাই স্মৃতি সংগঠন অংশ নেয়।
টাইব্রেকারের মাধ্যমে হোসাইনসিটি ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন এবং ৩৬ জুলাই স্মৃতি সংগঠন রানার্সআপ হয়।
তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, যারা এবার রানার্সআপ হয়েছে, তারা ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে চেষ্টা করবে।
আর যারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করি। দুই দলের খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে, জাতীয়তাবাদী দল এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
রংধনু স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সাদ্দাম হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের সহ-সভাপতি সাঈদ আহম্মেদ স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক এলাহী সোহাগ, ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন,মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এড. জানে আলম, হাজী মজিবুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, মো. শাহ্ আলম, সিটি লিংকের স্বত্বাধিকারী তারিক হাসান তুর্য, আমরা জুলাই যোদ্ধা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাগর প্রমুখ।