নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সজল

প্রকাশ: ২১:৪৩, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৫, ৩০ অক্টোবর ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম : সজল

মাদকমুক্ত সমাজ গঠন ও নতুন প্রজন্মকে সুস্থ-সুন্দর পরিবেশে গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎তিনি বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সক্রিয় থাকতে হবে। খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি করতে হবে।

আগামী দিনে খেলাধুলার বিকাশ এবং মানুষের কল্যাণে বিএনপি সরকার কাজ করবে।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলে বিবি মরিয়মের সমাধিসংলগ্ন মাঠে ডার্কস সুপার প্রিমিয়ার লিগ সিজন-৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‎মনিরুল ইসলাম সজল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছেন।
 
এর ফলে দেশে আরও বেশি ক্রীড়াবিদ তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম নিজেদের যোগ্যতা বিকাশের পাশাপাশি সুন্দর সমাজ গঠনেও ভূমিকা রাখতে পারবে।
‎
‎তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের সব ধরনের মাদকবিরোধী কর্মকাণ্ডে নতুন প্রজন্মকে সম্পৃক্ত হতে হবে। কারণ, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।
‎
‎যুবদলের এই নেতা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটেছে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ইনশাআল্লাহ, বর্তমান বিএনপি সরকার মানুষের কল্যাণের পাশাপাশি খেলাধুলার উন্নয়নেও কাজ করবে।
‎
‎জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৬টি টীমের খেলোয়াড়ের নিয়ে কেক কেটে উদ্বোধনী খেলার উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল । এবারের আসরে ৬টি দল অংশগ্রহণ করছে।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, সিনিয়র সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা শেখ আব্দুল হালিম, নাছের হক ইমন প্রমুখ। 
‎
‎
‎
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন