নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

দেওভোগ প্রিমিয়ার লিগ সিজন-৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৫, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫০, ২১ অক্টোবর ২০২৬

দেওভোগ প্রিমিয়ার লিগ সিজন-৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

‎জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহরে রংধনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দেওভোগ প্রিমিয়ার লিগ সিজন-৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ‎‎ফাইনালে টাইব্রেকারে ১-০ গোলে ৩৬ জুলাই স্মৃতি সংগঠনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হোসাইন স্মৃতি সংসদ।

‎‎বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় শহরের ১৪নং  ওয়ার্ডের দেওভোগ পানির ট্যাংকি মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার করা হয়।

‎‎রংধনু স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সাদ্দাম হোসেন তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব।

‎উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সহসভাপতি সাঈদ আহম্মেদ স্বপন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক নূরে আলম ও সাজ্জাদ হোসেন কমল।

‎সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, প্রথম সদস্য রাফি উদ্দিন রিয়াদ, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অ্যাডভোকেট জানে আলম, হাজী মজিবুর রহমান, মহিউদ্দিন আহম্মেদ, মো. শাহ আলম, সিটি লিংকের স্বত্বাধিকারী তারিক হাসান তুর্য এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীরা।

‎‎খেলাকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন