নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় কিকবক্সিংয়ে নারায়ণগঞ্জের ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ অর্জন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৯, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৪৬, ১৬ আগস্ট ২০২৬

জাতীয় কিকবক্সিংয়ে নারায়ণগঞ্জের ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ অর্জন

বাংলাদেশ কিকবক্সিং এসোসিয়েশনের আয়োজনে ‘বেস্ট অফ বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে নারায়ণগঞ্জ জেলা দল ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক লাভ করেছে। ঢাকার মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের সাইফ হৃদয় ইমন, ইপাদ খান, নুসরাত জাইমা এবং সামিয়া জাহান বিভিন্ন ক্যাটাগরিতে ৪টি স্বর্ণপদক লাভ করে।

এর মধ্যে নুসরাত জাইমা একটি স্বর্ণপদকের পাশাপশি একটি ব্রোঞ্জ পদকও লাভ করে মহিলা বিভাগে সেরা খেলোয়াড়ের গৌরব অর্জন করে। সামিয়া জাহানও স্বর্ণপদকের পাশাপাশি রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে।

এই প্রতিযোগিতায় ইলিয়াস খান রৌপ্য ও ব্রোঞ্জপদক এবং তানজিম আহমেদ আলভি রৌপ্যপদক লাভ করে। উল্লেখ্য দলনায়ক সাইফ হৃদয় ইমন এশিয়ান গেমসের কিকবক্সিং জাতীয় দলে ডাক পেয়েছে। জেলা কিকবক্সিং দলের এই সাফল্যে দলের সকল সদস্যকে অভিবাদন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন