নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

দুই ম্যাচের বিজয়ীদল হাজীগঞ্জ লায়ন্স ও হাজীগঞ্জ টাইটান্স

হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫৯, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ০০:০১, ২৪ মার্চ ২০২৬

হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

ফতুল্লার হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। সোমবার (২৩ মার্চ) বিকাল ৩টায় হাজীগঞ্জ আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এড. মোঃ ইব্রাহীম মিয়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপ ক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  এড. আবু রায়হান খোকন।

উদ্বোধনী এই আয়োজনে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মৃধা, আব্দুর জব্বার, আল-আমিন,সমাজ সেবক- আনোয়ার হোসেন মুক্তি ,জসিম সিকদার,সমাজ  সেবক ও ক্রীড়াবিদ-রবিউল হোসেন, কবির, নাজির উদ্দিন,কফু ও  মুছাসহ স্থানীয় এলাকার ক্রীড়া অনুরাগীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 উদ্বোধনী দিনে দুইটি  ম্যাচ অনুষ্ঠিত হয় । প্রথম ম্যাচে  খেলায় অংশগ্রহণ করে  হাজীগঞ্জ রেড ঈগল বনাম হাজীগঞ্জ লায়ন্স। খেলায় শুরু থেকেই চমকপ্রদ খেলা দেখান  হাজীগঞ্জ লায়ন্স এবং শেষ পর্যন্ত হাজীগঞ্জ লায়ন্স  ২-০ গোলের ব্যবধানে জয় লাভ করে দর্শকদের মন কেড়ে নেন।

 দ্বিতীয় ম্যাচে হাজীগঞ্জ টাইটান্স মুখোমুখি হয় হাজীগঞ্জ স্টার টিমের সাথে । প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দুই দলই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে হাজীগঞ্জ টাইটান্স।

উদ্বোধনী দিনের খেলাগুলোতে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে টুর্নামেন্টটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। 

আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার ক্রীড়াঙ্গন আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

খেলা শেষে আজকের খেলার  ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে উজ্জ্বল ও সিয়াম এর নাম ঘোষণা করা হয়। এবং তাদের হাতে এ সময় ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন আয়োজক কমিটির মোঃ পারভেজ হোসেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, মো: রিপন,খেলার ধারাভাষ্যকার সানাউল্লাহ।

মোট ৬ টি টিমের মধ্যে  প্রতিদিন ধারাবাহিক ভাবে দুটি করে টিম খেলায় অংশগ্রহণ করবে এবং  বাছাই পর্বে বিজয়ীদের মাঝে পরবর্তীতে   ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

হাজীগঞ্জ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর আয়োজনে কমিটির মধ্যে  রয়েছেন -পারভেজ হোসেন,সাব্বির, নূরজামান, কাদির হোসেন, মামুন, আকাশ, হৃদয়, আপন, বিল্লাল, জহিরুল, সোহাগ, আলিফ, বাইজিদ, মেরাজ, চাঁদ, তাব্রীজ হাসান তাহিন, ছোয়াদ, জিম।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন