শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩০, ৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ২২:৩১, ৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ জেলা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বালক ও বালিকাদের এ্যাথলেটিক্স প্রশিক্ষণ (২০২৫-২০২৬) এর সমাপনী ও সনদ পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সম্মেলন কক্ষে এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ পত্র বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার মান্যবর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণাথীরা উপস্থিত ছিলেন ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বালক ও বালিকাদের ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ততা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথীর জানান, বাছাইকৃত এ্যাথলেটিক্সদের ১২ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্র ও ছাত্রীদের ও তাদেও শিক্ষকরা প্রশিক্ষণের মান ও আয়োজনের প্রশংসা করেন।
এ সময় তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন এবং অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করে সবার সফলতা কামনা করেন।