নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

না’গঞ্জের ক্রীড়ার ঐতিহ্যকে আরও দূর বয়ে নিতে চাই : সদর ইউএনও ফয়েজ উদ্দিন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৮, ২৭ এপ্রিল ২০২৬

না’গঞ্জের ক্রীড়ার ঐতিহ্যকে আরও দূর বয়ে নিতে চাই : সদর ইউএনও ফয়েজ উদ্দিন

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেছেন, ক্রীড়াক্ষেত্রে নারায়ণগঞ্জের যে ঐতিহ্য আছে সেটাকে আরও দূর বয়ে নিতে চাই। নারায়ণগঞ্জ ক্রীড়ার একটা উর্ভর ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে আমরা আবারও ফিরে পেতে চাই। আমরা আশা করি প্রাথমিক পর্যায়ে যে উদ্যোগুলো সেই উদ্যোগের মাধ্যমে সেটা সম্প্রসারিত হবে।

সোমবার (২৭ এপ্রিল) বিকালে ফতুল্লার ওসমানী স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।

ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে ইউএনও ফয়েজ উদ্দিন আরও বলেন, খেলাধুলা এমন একটি মাধ্যম যে মাধ্যমে তুমি চাইলে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারো। আজকে যদি আমরা আমাদের জাতীয় দলের প্লেয়ারদের দিকে তাকাই যারা বড় বড় পজিশনে খেলতেছে।

সো একটা পর্যায়ে আমরা আশা করি যে, আমাদের আজকের যারা ক্ষুদে শিক্ষার্থী আছে তোমরা একটা সময় গিয়ে এই জাতীয় দলে প্রতিনিধিত্ব করবা। আজকে তোমরা এই জাতীয় দলে একটা সময় আমাদের দেশের হয়ে তোমরা রিপ্রেসেন্টেশন করবা। তো সেই শুভকামনা থাকলো তোমাদের প্রতি।

বক্তব্য শেষে বিজয়ী দল কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অংশগ্রহণকারি সকল দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন