নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মাহমুদনগর প্রিমিয়ার ফুটবল লীগে মন্টি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৮, ২৭ এপ্রিল ২০২৬

মাহমুদনগর প্রিমিয়ার ফুটবল লীগে মন্টি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

মাহমুদনগর যুব সমাজ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৬ এর পর্দা নেমেছে। সম্প্রতি স্থানীয় সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাণবন্ত ও উত্তেজনাপূর্ণ ফাইনালে সৌদি আরব প্রবাসী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফয়সাল আহমেদ মন্টি স্মৃতি সংসদ। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর।

নির্ধারিত সময়ে উভয় পক্ষই সমানতালে লড়াই করলেও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ফয়সাল আহমেদ মন্টি স্মৃতি সংসদ ৪-৩ গোলের ব্যবধানে সৌদি আরব প্রবাসী একাদশকে পরাজিত করে।

পুরো ম্যাচটিতে রেফারীর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন মোঃ নিজাম, আতিক ও ফয়সাল। খেলা শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ঢাকা বাদামতলী চাউল আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দিন আহমেদ।

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী সামাউন হাবিব, সমাজ সেবক গোলাম মোস্তফা ও মোঃ ওয়াহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে হাজী নিজামউদ্দিন আহমেদ বলেন, "তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাহমুদনগর যুব সমাজের এই আয়োজন প্রশংসার দাবি রাখে। টুর্নামেন্টের সফল সমাপ্তিতে আয়োজক কমিটি এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা সন্তোষ প্রকাশ করেছেন

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন