নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

না’গঞ্জ ক্লাব ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’র পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৮, ৫ মে ২০২৬ | আপডেট: ২৩:০৮, ৫ মে ২০২৬

না’গঞ্জ ক্লাব ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’র পুরস্কার বিতরণ

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড আয়োজিত ‘স্বাধীনতা কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার রাত ৮টায় ক্লাবের গেস্ট হাউজ ক্যাফেটেরিয়ায় এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান। 

ক্লাব সদস্য মোঃ সাইফুর রহমানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, টেনিস উপ-কমিটির আহ্বায়ক মোঃ জাহিদ হোসেন, ক্লাব সদস্য আলহাজ্ব মোঃ আসলাম, হাজী কামাল উদ্দীন আহমেদ ও সারোয়ার হোসেন টিটু।

উল্লেখ্য যে, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। পুরস্কার বিতরণ পর্বে রেজা ফাহাদ ও ইফতেখার আহমেদ পুলক জুটি চ্যাম্পিয়ন, মোঃ জাহিদ হোসেন ও মোঃ সাইফুর রহমান জুটিরানার্স-আপ, মোঃ মোফাজ্জল হোসেন মিন্টু ও মোহাম্মদ আলী সোহেল জুটি তৃতীয় রানার্স-আপ এবং হাজী কামালউদ্দীন আহমেদ ও ফরিদ উদ্দীন খান জুটি চতুর্থ রানার্স-আপ হিসেবে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যÑ মোঃ আলতাফ হোসেন, উজ্জ্বল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব বাবু, এডভোকেট ইন্দ্রজিৎ সাহা দীপক উপকমিটি’র সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ক্লাবের ক্রীড়া চর্চাকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন