শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:০৫, ৯ মে ২০২৬ | আপডেট: ১৭:১৭, ৯ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে আটি তরুণ সমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল (২০২৬) খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ৪ঘটিকায় আটি মনোয়ার জুট মিলস মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন। ি
পুরস্কার বিতরণকালে তিনি বলেন, আমাদের প্রয়োজন স্বাস্থ্য নিয়ে ভাবা। প্রতিদিন অবসর সময়ে ব্যায়াম করা। বিকালে খেলাধুলার সরঞ্জাম নিয়ে মাঠে থাকা। খেলাধুলা কররে এতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। লেখাপড়ার পাশাপাশি আমাদের খেলাধুলায় থাকলে শরীরের ঘাম ঝরে। এতে শরীরে যেন ব্যায়ামের পরিচর্যা হয়।
তিনি আরও বলেন, আমাদের পূর্ব পুরুষরা যারা বিগত সময়ে এখানে বসবাস করতো তারা মোবাইল হাতে নিয়ে গেমস খেলতো না। তখন ঘরে মোবাইল ছিলো না। তারা কৃষিকাজ করে পরিশ্রম করতো। মাঠে ছিলো ফুটবল। ভলিবল, হা ঢু ঢু খেলা, কানামাছি খেলায় তারা জড়িত ছিলো। ফলে তারা ছিলো সুস্থ্য সবল। ন
তুন প্রজন্মদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল” উদ্দ্যেশ্যকে সামনে রেখে সকলকে লেখাপড়ার পাশাপাশি শরীরিক ও সুস্থ্য দেহের জন্য খেলাধুলার প্রয়োজন উল্লেখ করেন।
তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, খেলাধুলার প্রতি মনোযোগ থাকলে যুবকদের বিপথগামী হওয়া সম্ভাবনা থাকেনা। তাই পড়াশুনার পাশাপাশি তরুণদের খেলার প্রতি আকর্ষণ করতে ফুটবল খেলার এই আয়োজন করা হয়েছে। তরুণদের মাঠে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যে দিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা বাড়ছে।
তিনি আরও বলেন, তারুণ্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রেখে একটি ইতিবাচক সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নাসিক ৪নং ওয়ার্ড বিএনপি নেতা কবির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির জিলানি (হিরা)। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. জহিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফুটবল টুর্ণামেন্ট মোট ৩২টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন বনাম চাচা ভাতিজা স্পোর্টিং ক্লাব এর মধ্যে ট্রাইব্রেকারে ২-১ গোলে চাচা-ভাতিজা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। রানার আপ মামা-ভাগিণা স্পোটিং ক্লাব। টুর্ণামেন্ট পরিচালনায় ছিলেন সুমন, জুম্মন,সিয়াম, নাইম।
এ সময় মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। স্থানীয় ক্রীড়া প্রেমীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা।