নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : সজল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৬, ২৩ মে ২০২৬ | আপডেট: ২০:৩৯, ২৩ মে ২০২৬

ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, ফ্যাসিবাদী সরকার দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছিল। তরুণ সমাজকে খেলাধুলা থেকে দূরে সরিয়ে রাখতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। তবে নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য আবারও ফিরিয়ে আনবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎‎শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত “দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎‎তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। বিএনপি সবসময় ক্রীড়াবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে এবং তরুণদের বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

‎‎সজল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামকে স্মরণীয় করে রাখতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। ভবিষ্যতেও নারায়ণগঞ্জে আরও বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

‎‎নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, প্রধান বক্তা হিসেবে ছিলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন