নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আজান, আরাফ, আবিয়ান ও জাইয়ের ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩০, ১০ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪৩, ১০ জুন ২০২৬

আজান, আরাফ, আবিয়ান ও জাইয়ের ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “আজান, আরাফ, আবিয়ান ও জাইয়ের ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-৬)”। স্থানীয় ক্রীড়াঙ্গনে তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাঈমা নুসরাত জিনিয়া। তিনি আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মতিউর রহমান মতিন, সিনিয়র সহ-সভাপতি, আড়াইহাজার উপজেলা বিএনপি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, বিভিন্ন দলের খেলোয়াড় এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রেখে যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাবেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন