নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত

নাসিক সুইমিংপুলে বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৭, ১৮ জুন ২০২৬

নাসিক সুইমিংপুলে বালক ও বালিকা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জে উদ্যোগে ও ব্যবস্থাপনায় বালক ও বালিকা ২০২৫-২০২৬ এর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সুইমিংপুলে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ছ। প্রতিযোগিতায় নারায়ণগঞ্জে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬০ জন সাঁতারু অংশগ্রহন করে। 

ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জের সভাপতিত্বে সাঁতার প্রতিযোগিতা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উন্নয়ন শাখা, মূল্যায়ন ও পরিবীক্ষন, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল), নারায়ণগঞ্জ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ। 

এ সময় অতিথিবৃন্দ প্রতিযোগিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও জার্সি বিতরণ করে সবার সফলতা কামনা করেন। 

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন জাতীয় সাঁতারু মাহমুদা শরীফ ও রেহানা জামানসহ বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকবৃন্দ। এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন