নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গবিন্দকোলে যুব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৩, ৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গবিন্দকোলে যুব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‎‎জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজ্বী মোঃ স্বপনের উদ্যোগে এক প্রীতি যুব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

‎‎বুধবার সকাল ১১টায় গবিন্দকোল বালুর মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় গোবিন্দকুল পূর্বপাড়া, গোবিন্দকুল পশ্চিমপাড়া, লক্ষণখোলা, ফনকুল এবং গোবিন্দকুল দক্ষিণপাড়া দল অংশগ্রহণ করে।

‎‎জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গোবিন্দকোল ও ফনকুল দল ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ের খেলা শেষে গোবিন্দকোল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাজ্বী মোঃ স্বপন। এছাড়াও উপস্থিত ছিলেন গবিন্দকোলের ফারুক, মামুন, আল হেলাল, আরিফুল, খোরশেদ, মনির, সাজুসহ অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎‎আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন