নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৯, ২২ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎‎শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের জমজম অ্যাপোলো খেলার মাঠে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎‎উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় কুমিল্লা আমরা কয়েকজন ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে সিদ্ধিরগঞ্জ সানারপাড় বন্ধু মহল ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‎‎সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা শওকত আলী রিয়েলের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, আহসান খলিল শ্যামল, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, জুনায়েদ মোল্লা জনি ও হাবিবুর রহমান মাসুদ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, সানারপাড় বর্ণালী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মুন্না, ৩ নম্বর ওয়ার্ড রসুলবাগ উন্নয়ন কমিটির সভাপতি হাজী রিয়াজ উদ্দিন মনির, রসুলবাগের সমাজসেবক গিয়াস উদ্দিন ও জসিম উদ্দিন।

‎‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎‎আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন