নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মধ্যপাড়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৫, ২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে মধ্যপাড়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নম্বর ওয়ার্ডের পাইনাদী মধ্যপাড়ায় এক জমকালো ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা ১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা এমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া মঞ্চ নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক তরিকুল ইসলাম নয়ন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুরে আলম শিবলু, সিদ্ধিরগঞ্জ থানা ৭ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা মোঃ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আরিফ এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ মাহবুব রহমান মিলন, মোঃআরিফ,মোঃউজ্জল হোসেন সহ স্থানীয় তরুণ নিরব, বাশারুল, মোবারক, আপন, রবিউল ও রিয়ানের যৌথ পরিচালনায় এবং সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টটি সফলভাবে আয়োজিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন